১৬ মে ২০১২ (প্রেসবাংলা২৪.কম) :: পিচ ঢালা রাস্তা আর জলের ওপর দিয়েও চলবে এমন গাড়ির কথা কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিলো। এরই মধ্যে কেউ কেউ উভচর গাড়ি তৈরির ঘোষণা দিলেও এবার গতির রেকর্ড ভেঙ্গে বাজারে আসছে নতুন উভচর গাড়ি ‘সি লায়ন’। গাড়িটি একই সঙ্গে ডাঙ্গায় ঘণ্টায় ১২৫ কিলোমিটার ও জলে ৬৫ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম।
গাড়িটি ইতিমধ্যেই সবচেয়ে গতি সম্পন্ন উভচর গাড়ির খেতাব জিতে নিয়েছে। এর গতি নিয়ে গাড়িটির আবিষ্কারক মার্ক বলেছেন, “সি লায়নের তৈরি কালটা আমার জন্য খুব উপভোগ্য ছিল। আমি জলযান এবং স্থলযানের মধ্যে দ্বন্দ এড়াতে গাড়িটির প্রাথমিক নকশা সরবরাহ করতে পারি।” পরবর্তিতে যদি কেউ গাড়িটির ইঞ্জিনে উন্নতি ঘটায় তবে এর গতি আরো বাড়ানো সম্ভব বলেও জানান তিনি।
দীর্ঘ ছয় বছর পরিকল্পনা শেষে মার্ক উয়িট নামে এক ব্যাক্তি এই গাড়িটি তৈরিতে সক্ষম হন। এলুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১৭৪ হর্স পাওয়ার সম্পন্ন মাজদা ইঞ্জিন। এছাড়া পুরোপুরি ওয়াটার প্রুফ গাড়িটি এমন ভাবে তৈরি হয়েছে যে যা জলে রেকর্ড পরিমান গতি তুলতে সক্ষম।
গতি প্রেমিকরা হয়তো ভাবছেন গাড়িটির দাম কত পড়বে? বেশি নয়, সি লায়নকে আপনার গ্যারেজে রাখার জন্য খরচ করতে হবে প্রায় ২১ কোটি ২৭ লাখ ৯ হাজার টাকা বা ২ লাখ ৫৯ হাজার ৫০০ ডলার মাত্র। সূত্র- ইন্টারনেট।
Add Your Comment
- উচ্চগতি সম্পন্ন উভচর গাড়ি ‘সি লায়ন'
- সেচ কাজে স্মার্ট ফোন ব্যবহারের পরিকল্পনা হচ্ছে
- সোমবার মঙ্গলগ্রহ চলে আসবে পৃথিবীর কাছে
- নীরব ঘাতক হেপাটাইটিস সি
- কাঠ দিয়ে স্মার্টফোন
- প্রতিবাদের মুখেও এলো গুগলের প্রাইভেসি পলিসি
- শিক্ষক হবে রোবট
- সফটওয়্যার মেলা - বেসিস সফটএক্সপো-২০১২ শুরু হচ্ছে বুধবার
- সীমান্তে হত্যা বন্ধে সাইবার যুদ্ধঃ আন্তর্জাতিক রুপ নিচ্ছে
- Virtual Interactive Classroom (VIC) as a Learning Management System



















