সোমবার মঙ্গলগ্রহ চলে আসবে পৃথিবীর কাছে
০৪ মার্চ,ঢাকা :: সোমবার পৃথিবীরর সবচেয়ে কাছে চলে আসবে। শুধু কাছেই আসবে না, মঙ্গলগ্রহ এতটাই জ্বল জ্বল করবে যে খালি চোখেই এই গ্রহকে সেদিন দেখা যাবে। মার্চের ৩ তারিখ সূর্যের ঠিক বিপরীতে ছিল এই গ্রহ। সেইজন্যই মঙ্গলগ্রহ থেকে এতটা আলো ঠিকরে পড়বে বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহল।
মার্চের ৫ তারিখ মঙ্গলগ্রহ দিয়ে এক অদ্ভূত আলো বিচ্যুত হবে.শুধু তাই নয়, এই দিন পৃথিবীরও সবচেয়ে কাছে চলে আসবে এই গ্রহ, জানিয়েছেন ভারতের প্ল্যানেটারি সোসাইটির সাধারণ সম্পাদক এন রঘুনন্দন। পৃথিবীর থেকে এই দিন মঙ্গলগ্রহের দূরত্ব থাকবে ১০০.৭৮ মিলিয়ন কিলোমিটার।
২০১২ সালের এপ্রিল মাস অবধি মঙ্গলগ্রহ এভাবেই জ্বলজ্বল করবে। ২০১৩ সালের ফেবরুয়ারি মাস অবধি রাতের আকাশে দেখতে পাওয়া যাবে এই গ্রহকে। যদিও ধীরে কমতে থাকবে এই গ্রহের দ্যুতি, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এই গ্রহের সঙ্গে পৃথিবীর দূরত্ব। এরপর ফের মঙ্গলগ্রহ সূর্যের বিপরীতে চলে আসবে ২০১৪ সালের এপ্রিল মাসের ৮ তারিখ। পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে ২০১৪ সালের এপ্রিল মাসের ১৪ তারিখ।
Add Your Comment
বিজ্ঞান-প্রযুক্তি
- উচ্চগতি সম্পন্ন উভচর গাড়ি ‘সি লায়ন'
- সেচ কাজে স্মার্ট ফোন ব্যবহারের পরিকল্পনা হচ্ছে
- সোমবার মঙ্গলগ্রহ চলে আসবে পৃথিবীর কাছে
- নীরব ঘাতক হেপাটাইটিস সি
- কাঠ দিয়ে স্মার্টফোন
- প্রতিবাদের মুখেও এলো গুগলের প্রাইভেসি পলিসি
- শিক্ষক হবে রোবট
- সফটওয়্যার মেলা - বেসিস সফটএক্সপো-২০১২ শুরু হচ্ছে বুধবার
- সীমান্তে হত্যা বন্ধে সাইবার যুদ্ধঃ আন্তর্জাতিক রুপ নিচ্ছে
- Virtual Interactive Classroom (VIC) as a Learning Management System
শীর্ষ সংবাদ



















