বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪২০; ২০ জুন ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
কাশিয়ানীতে কৃষকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
কাশিয়ানীতে কৃষকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

১৭ মে, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ বুধবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ধান কাটা কৃষকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করে কয়রা ফুটবল একাদশ বনাম পাইকগাছি ফুটবল একাদশ। খেলা দেখার জন্য হাজার হাজার ফুটবল প্রেমিরা ভীড় জমায় উপজেলার ধীরাইল মাঠে। বাপ্পী কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন মিনাল মৈত্র। খেলার রেফারি হেসেবে খেলা পরিচালনা করেন বিজয় মেম্বার ও সহকারি লাইন্স ম্যান পার্থ ও নিহার। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে মিষ্টি বিতরন করা হয়। উক্ত খেলায় পাইকগাছি (১-০) গোলে কয়রা ফুটবল একাদশকে পরাজিত করে।

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট