রবিবার, ১২ জ্যৈষ্ঠ ১৪২০; ২৬ মে ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
ভারতের হরিদাসপুরে বিজিবি-বিএসএফের প্রীতি ভলিবল টুর্নামেন্ট
ভারতের হরিদাসপুরে বিজিবি-বিএসএফের প্রীতি ভলিবল টুর্নামেন্ট

১১ মে, বেনাপোল প্রতিনিধি (প্রেসবাংলা২৪.কম) :: দু’দেশের মধ্যে সৌহার্দ ও বন্ধুত্ব বৃদ্ধি করতে বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের হরিদাসপুরে বিএসএফ কোম্পানী সদরে বুধবার বিকালে বিজিবি-বিএসএফের মধ্যে এক প্রীতি ভলিবল খেলা অনুষ্টিত হয়েছে। বিকাল ৪টায় খেলা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। এ খেলায় ভারতীয় বিএসএফ ৩-১ গেমে বিজিবিকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে শুভেচ্ছা বক্তব্য ও প্রীতি ভোজ অনুষ্টিত হয়। এসময় বিজিবি-বিএসএফের সকল সদস্যকে পুরস্কৃত করা হয়।

বিজিবি জানায়, বেনাপোলের বিপরীতে হরিদাসপুরে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল খেলায় যোগ দিতে সাতক্ষীরার নিলডুমুর ৩৪ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল রফিকুল ইসলামের নেতৃত্বে ৩০ সদস্যের একটি ভলিবল দল বুধবার দুপুরে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যায়। বিজিবি সদস্যদের উৎসাহ দিতে এ সময় দলের সাথে ছিলেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবুল কালাম আজাদ, সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল বাসির, খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মনিরুল ইসলাম পি,এস,সি, একই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার লেঃ কর্ণেল জাহাঙ্গীর হোসেন, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর ফিরোজ ওয়াহিদসহ আরো দুজন স্টাফ অফিসার।

এর আগে বিজিবি খেলোয়াড় ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক স্বাগত জানাতে চেকপোস্ট নোম্যান্ডল্যান্ডে উপস্থিত হয়েছিলেন ভারতের ৩৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেৎ কর্ণেল এ কে সিনহাসহ ২২ সদস্যেনর  একটি প্রতিনিধি দল।
CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট