বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
এশিয়া কাপে মুশফিকই বাংলাদেশের অধিনায়ক
এশিয়া কাপে মুশফিকই বাংলাদেশের অধিনায়ক

০৬ মার্চ, ঢাকা :: এশিয়া কাপ ক্রিকেটে মুশফিকুর রহিমই বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সহ-অধিনায়কও পরিবর্তন হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদই থাকছেন সহ-অধিনায়ক। 

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে এ কথা। 
এর আগে সোমবার রাতে বিসিবি এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। 

১১ মার্চ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। প্রতিযোগিতার অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কা। 


গত বছরের ২০ সেপ্টেম্বর মুশফিক ও মাহমুদুল্লাহকে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচিত করেছিলো বিসিবি। 

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট