৩১ মে, ঢাকা :: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশের বিবদমান রাজনৈতিক সঙ্কট নিরসনে নাগরিকদেরই সক্রিয় রাজনীতিতে অংশ নিতে হবে। রাজনৈতিক বোধ প্রয়োগ করতে হবে। এতে রাজনীতি পরিবর্তন হবে।
জনগণের কণ্ঠ অগ্রাহ্য করার ক্ষমতা কোন রাজনৈতিক দলের নেই। গতকাল কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সম্মেলন কক্ষে নাগরিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠ অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোজাফফর আহমদের স্মরণে এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি, বর্তমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য প্রয়োজন তৃণমূলে জাগরণ এবং নাগরিকদের সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ।
এর জন্য নাগরিকদের রাজনৈতিক দল না করলেও চলবে। বরং তাদের রাজনৈতিক বোধই পারে এ ধরনের সাংঘর্ষিক অবস্থান থেকে দেশকে বের করে আনতে। ড. মোজাফফর আহমদের স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি কখনই দেশের রাজনীতি শুধু রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেয়ার পক্ষপাতী ছিলেন না। তিনি চেয়েছিলেন নাগরিকদের রাজনৈতিক সচেতনতা।
তিনি বলেছেন, নাগরিকদের সদা সজাগ থাকতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর মাধ্যমেই দেশে পরিপূর্ণতা আসবে। ‘ড. মোজাফফরের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম’ শীর্ষক এ স্মরণসভার আয়োজন করে সামাজিক সংগঠন ‘গড়বো বাংলাদেশ’। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. শাহেদা, আব্দুল মালেক রতন প্রমুখ।
সূত্র: মানবজমিন
Add Your Comment
- দুর্নীতি ধামাচাপা দিতেই মন্ত্রিসভায় রদবদল
- ‘জনগণের কণ্ঠ অগ্রাহ্য করার ক্ষমতা রাজনৈতিক দলের নেই’
- ১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
- ‘তত্ত্বাবধায়ক’ নয়, অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার পথ খোলা : সৈয়দ আশরাফ
- নিজামী ও কাদের মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন
- খালেদার নেতৃত্বে গণঅনশন চলছে
- দানব আনতে তিনিই বাধ্য করেছিলেন
- ঠাকুরগাঁওয়ে পুলিশ- বিএনপি সংঘর্ষে শহর রণক্ষেত্র: আটক ১৮
- কাশিমপুর কারাগারে জোটের ২৯ নেতা
- রোববার জোটের গণঅনশনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া



















