বুধবার, ৫ আষাঢ় ১৪২০; ১৯ জুন ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে, ঢাকা  :: সোমবার থেকে ১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জোটের চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, এই সময়ের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করা না হলে ১১ জুন সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়া, ১৮ দলীয় জোটের নেতাদের নামে করা মামলা প্রত্যাহার ও আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর শাখা।

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট