নিজামী ও কাদের মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন
২৮ মে, ঢাকা :: মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনাল-১-এ মুক্তিযুদ্ধের সময়কার ১৬টি অভিযোগ এনে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১ জুলাই মামলার শুনানির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
অপরদিকে ৬টি অভিযোগ এনে কাদের মোল্লার অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল-২। তার অভিযোগের উপর শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন।
এর আগে নিজামীকে এ মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার জন্য তার আইনজীবী আবদুর রাজ্জাকের যুক্তি উপস্থাপন গত ৩ মে শেষ হয়। আর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প-েবিপে শুনানি শেষ হয় গত ১৬ মে।
Add Your Comment
রাজনীতি
- দুর্নীতি ধামাচাপা দিতেই মন্ত্রিসভায় রদবদল
- ‘জনগণের কণ্ঠ অগ্রাহ্য করার ক্ষমতা রাজনৈতিক দলের নেই’
- ১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
- ‘তত্ত্বাবধায়ক’ নয়, অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার পথ খোলা : সৈয়দ আশরাফ
- নিজামী ও কাদের মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন
- খালেদার নেতৃত্বে গণঅনশন চলছে
- দানব আনতে তিনিই বাধ্য করেছিলেন
- ঠাকুরগাঁওয়ে পুলিশ- বিএনপি সংঘর্ষে শহর রণক্ষেত্র: আটক ১৮
- কাশিমপুর কারাগারে জোটের ২৯ নেতা
- রোববার জোটের গণঅনশনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া
শীর্ষ সংবাদ



















