১৮ মে, ঢাকা :: কারাগারে আটক ১৮ দলীয় জোটের ২৯ নেতাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ডিভিশনপ্রাপ্ত সাত নেতা রয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থান সংকুলান না হওয়ায় নেতাদের স্থানান্তর করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। ডিভিশন প্রাপ্ত নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি কর্ণেল অব. অলি আহমদ, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিজিপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দুই নম্বর কারাগারে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহকে এক নম্বর কারাগারে রাখা হয়েছে। বাকি ২২জনকে কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল কারাগারে রাখা হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার আটক হওয়া বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনও রয়েছেন।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাহবুবুল ইসলাম জানান, কারাগারে ডিভিশনপ্রাপ্ত ১৪ নেতার মধ্যে সাত জনকে কাশিমপুর-১ ও কাশিমপুর-২ কারাগারে পাঠানো হয়েছে। বেলা একটার পর ডিভিশন প্রাপ্ত নন এমন নেতাদের একটি প্রিজন ভ্যানে করে প্রথমে কাশিমপুরে নেয়া হয়। পরে নেয়া হয় ডিভিশনপ্রাপ্তদের। ১৮ দলীয় জোট নেতাদের কাশিমপুর কারাগারে স্থানান্তরের সময় রাস্তা ও কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
Add Your Comment
- দুর্নীতি ধামাচাপা দিতেই মন্ত্রিসভায় রদবদল
- ‘জনগণের কণ্ঠ অগ্রাহ্য করার ক্ষমতা রাজনৈতিক দলের নেই’
- ১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
- ‘তত্ত্বাবধায়ক’ নয়, অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার পথ খোলা : সৈয়দ আশরাফ
- নিজামী ও কাদের মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন
- খালেদার নেতৃত্বে গণঅনশন চলছে
- দানব আনতে তিনিই বাধ্য করেছিলেন
- ঠাকুরগাঁওয়ে পুলিশ- বিএনপি সংঘর্ষে শহর রণক্ষেত্র: আটক ১৮
- কাশিমপুর কারাগারে জোটের ২৯ নেতা
- রোববার জোটের গণঅনশনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া



















