রবিবার, ১২ জ্যৈষ্ঠ ১৪২০; ২৬ মে ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
‘পুলিশকে সাংবাদিক থেকে দূরে থাকতে বলুন’
‘পুলিশকে সাংবাদিক থেকে দূরে থাকতে বলুন’

৩১ মে, ঢাকা :: প্রবীণ আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বক্তব্যের সমালোচনা করে বলেছেন, সাংবাদিকরা পুলিশ থেকে দূরে থাকবে না। বরং আদালত চত্বরে নারীর ওপর ঝাঁপিয়ে পড়া পুলিশকে সাংবাদিকদের থেকে দূরে থাকতে বলুন। তিনি এ সময় একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এমন দায়সারা কথা আশা করা যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, মঙ্গলবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের  পুলিশ থেকে নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করার পরামর্শ দেন।


গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইউনেস্কো-বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড-১২’ প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় ড. কামাল এ কথা বলেন। বাংলাদেশ সেন্টার ফর  ডেভলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান। ড. কামাল বলেন, স্বাধীন সাংবাদিকতা ও বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র চলতে পারে না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে কোনো আপস নয়। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই তথ্য অধিকার আইন পাস করেছে। পুলিশ দ্বারা সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সমপ্রতি সাংবাদিক নির্যাতনের যে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা দুঃখজনক। বর্তমান সময়ে গণমাধ্যমের গুরুত্ব যেমন বেড়েছে তেমনি দায়িত্বও বেড়েছে। সাংবাদিকরা ভুল করলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মত দেন মন্ত্রী। বিসিডিজেসি প্রধান সাংবাদিক নাঈমুল ইসলাম খান বলেন, সাংবাদিকদের জন্য এখন চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। আগে অনেক রিপোর্টার সঙ্গে ক্যামেরা রাখতেন মার থেকে বাঁচার জন্য। 


এখন ক্যামেরা থাকলে উল্টো ধরে পেটানো হয়। তিনি সামপ্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।


অনুষ্ঠানে ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য এনটিভি’র সিনিয়র রিপোর্টার চয়ন রহমান এবং প্রিন্ট মিডিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নওশাদ জামিলকে পুরস্কার প্রদান করা হয়। প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। এছাড়া জুরি বোর্ডের বিশেষ মনোনয়নে এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাহফুজা মোসলেহী ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্যকে বিশেষ পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনেস্কো বাংলাদেশের অফিসার ইন চার্জ কিচি ওয়াইসু ও দক্ষিণ এশীয় সাংবাদিক এসোসিয়েশনের প্রোগ্রাম অফিসার সুকুমার মুরালীধরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সূত্র: মাবনজমিন

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট