মাত্র এক বছর বয়েসই ড্রামার
০৪ মার্চ, ঢাকা :: সব মা-বাবাই চান তাদের সন্তানটি যেন ‘বিশেষ কোনো গুণসম্পন্ন’ হয়। নিজের সন্তানকে অন্য শিশুদের চেয়ে আলাদা দেখতে কার না ভালো লাগে। কিন্তু মাত্র এক বছর বয়সী সন্তানকে কোনো মা-বাবা কি এমন গুণের অধিকারী দেখার কল্পনা করেন!
কেউ পারুক আর না পারুক-রেচেল জো নামের এক শিশু কিন্তু অসাধ্য সাধন করে দেখিয়েছে! শুধু মা-বাবাকেই নয়, অবাক করে দিয়েছে পুরো বিশ্বকে। তিন দিন আগে ইউটিউবে আপলোড করা একটি ভিডিও দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। মাত্র এক বছর বয়সী শিশুটি প্লাস্টিকের আসনে বসে অবলীলায় বাজাচ্ছে ড্রামসেট। তাও আবার যাচ্ছেতাইভাবে নয়। ছন্দে ছন্দে! সত্যিই অকল্পনীয়। ইউটিউবে আপলোড কারার পর তার ভিডিওটিতে হাজার হাজার লোক মন্তব্য করেছেন। অধিকাংশেরই মন্তব্য ‘অকল্পনীয়’। ড্রামার বটে! ওয়েবসাইট।
Add Your Comment
লাইফস্টাইল
শীর্ষ সংবাদ



















