বাংলাদেশী হত্যায় সৌদি নাগরিকের শিরশ্ছেদ
১৮ মে ২০১২ :: এবার কোন বাংলাদেশী প্রবাসী নাগরিককে নয়। বরং বাংলাদেশীকে হত্যার দায়ে সৌদি আরব নিজ দেশেরই এক নাগরিকের শিরশ্ছেদ করেছে। গতকাল সুলতান আল সাহলি নামের ওই সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়। তিনি ছিনতাইয়ের উদ্দেশে বাংলাদেশী নাগরিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে বাংলাদেশী নাগরিকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরেই সৌদি সরকার ২৬ জনের শিরশ্ছেদ করে। আর আগের বছর হয়েছিল ৭৬টি। সৌদি আরবে বিচারের মাধ্যমে শাস্তি হিসেবে এরকম শিরশ্ছেদের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দার মুখে পড়েছে সরকার। যদিও সৌদি শরীয়া আইনের বিকল্প ভাবছে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।
Add Your Comment
আন্তর্জাতিক
- প্রেসিডেন্ট আসাদকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা
- বাংলাদেশী হত্যায় সৌদি নাগরিকের শিরশ্ছেদ
- ২১ যাত্রী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৫
- পুতুল-রাষ্ট্র ইসরাইলকে ধ্বংসে যুদ্ধ অপরিহার্য নয়: আহমাদিনেজাদ
- চীনে ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৪০: ব্যাপক হতাহতের আশন্কা
- সমকামী বিয়েতে সমর্থন নেই রমনির
- মিশরে 'অক্ষত অবস্থায়' উদ্ধার হলো ২য় বিশ্বযুদ্ধের ব্রিটিশ জঙ্গীবিমান
- জরিপে তথ্য: শেখ হাসিনার জনপ্রিয়তা ৭৭%
- রেকর্ড গড়লেন মৌলভীবাজারের জিলানি চৌধুরী
- ইসরাইল ও ফিলিস্তিনে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
শীর্ষ সংবাদ



















