বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪২০; ২০ জুন ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
অস্ত্রোপচারের আগে দেশে ফিরছেন হুমায়ূন আহমেদ
অস্ত্রোপচারের আগে দেশে ফিরছেন হুমায়ূন আহমেদ

০৮ মে, ঢাকা :: অস্ত্রোপচারের আগে বন্ধু-বান্ধব ও সুহৃদদের সঙ্গে সাক্ষাতের জন্য দেশে ফিরছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন জানিয়েছেন, ১২ই জুন নিউইয়র্ক সিটির বেলভ্যু হাসপাতালে হুমায়ূনের অস্ত্রোপচার হবে। এর মধ্য দিয়ে শুরু হবে তার তৃতীয় পর্বের চিকিৎসা। অপারেশনটি বড় হওয়ায় এর আগে তিনি বন্ধু-বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। আগামী বৃহস্পতিবার তিনি নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। দেশে তিনি দুই সপ্তাহ অবস্থান করবেন। ক্যান্সার আক্রান্ত হুমায়ূন আহমেদ গত বছরের ১৩ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য নিউইয়র্ক যান। এরপর এই প্রথম তিনি দেশে আসছেন।

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট