বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪২০; ২০ জুন ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
বিডিনিউজে হামলাকারীরা যুবলীগ কর্মী, গ্রেফতার ৩
বিডিনিউজে হামলাকারীরা যুবলীগ কর্মী, গ্রেফতার ৩

৩০ মে, ঢাকা :: অনলাইন সংবাদপত্র 'বিডিনিউজ২৪ডটকম' কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম ওরফে সৌরভ (১৯), মীর হোসেন (২০) ও ইলিয়াস মাস্টার ওরফে সুমন (২০)।

 

মহাখালী এলাকা থেকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে। এর আগে বিডিনিউজের মানবসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়। এদিকে সাংবাদিক নির্যাতনে দায়ীদের বিরুদ্ধে ৪ জুনের মধ্যে ব্যবস্থা নিতে সময় বেঁধে দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। হাইকোর্ট তিন সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। বিডিনিউজে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশ হেফাজতে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধ্যত আচরণ করেন জাহিদুল ইসলাম সৌরভ। তিনি সাংবাদিকদের বলেন, 'এত বেশি প্রশ্ন করতাছেন কিয়ের লাইগ্যা? বেশি প্রশ্ন কইরা লাভ নাই। আমরা যুবলীগ করি। কয় দিন আটকাইয়া রাখবেন?'

 

জানা গেছে, গ্রেফতার সৌরভ মহাখালীর সরকারি তিতুমীর কলেজের বিএ (পাস কোর্স) প্রথম বর্ষের ছাত্র। মহাখালীর জিপি-গ/৬৯/২ নম্বরে বাসা। বাবার নাম আবুল হোসেন। তিনি ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাকে বাঁচাতে বিডিনিউজ কর্মীদের ওপর যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা হামলা চালান। গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর  জানান, ইতোমধ্যে ছয়জন সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম অভিযান চালাচ্ছে। সোমবার রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজ কার্যালয়ে হামলা চালিয়ে সাংবাদিক-কর্মচারীদের কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা।

 

সাংবাদিকদের আলটিমেটাম : সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় দায়ীদের গ্রেফতারে ৪ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে গতকাল মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

CommentAdd Your Comment
অপরাধ

শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট