১৯ মে, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পৌরসভার আমন্ত্রনে প্রধান অতিথি বর্তমান সরকারের পরিবেশ ও বন মন্ত্রানালয়ের মন্ত্রী ড. হাছান মাহ্মুদ (এমপি)র আগমন উপলক্ষে ১৮-ই মে শুক্রবার সন্ধ্যায় টাউন হল মিলনায়তনে পৌর মেয়র মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাষ্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা (এমপি), পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক আনিস-উল-হক ভূঁইয়া, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুস সালাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা আওয়ামীলীগের সম্পাদক মোঃ জাহেদুল আলম প্রমুখ। এই সময় বিভিন্ন স্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার তিন বছরের মধ্যে সাধারণ মানুষের মাথাপিছু আয় ২৫০ ডলার বৃদ্ধি করতে সক্ষম হয়েছে । ভতুর্কি লাঘবে রপ্তানীতে ৪২% বৃদ্ধি করেছে । খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের জন্য প্রতি কেজি ৩০-২৭ টাকা দাম কমিয়ে সবার জন্য খাদ্য নিশ্চিত করেছে। বর্তমানে খাদ্য-শস্য উৎপাদন হার বৃদ্ধি পেয়ে ভবিষ্যতে কয়েক লক্ষ্য টন বিদেশে রপ্তানী করতে পারবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ করার পরপরই ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ব্যবস্থা নিশ্চিত করেছে ।
বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকার র্দীঘ ২ যুগের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে সকল সম্প্রদায়কে সহাবস্থানে থাকার সুযোগ করে দিয়েছে। সাজেদা চৌধুরীর নেতৃত্বে গঠিত বাস্তবায়ন কমিটি অচিরেই সকলের মতামতের ভিত্তিতে শান্তিচুক্তি বাস্তবায়ন করবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে পৌরসভাকেও অর্ন্তভুক্ত করা হবে । চেঙ্গী নদী ভাঙ্গন রোধে বিকল্প হিসেবে গঞ্জপাড়া-ব্রিকফিল্ড এলাকা থেকে বটতলী পযর্ন্ত সোজাভাবে পানি উন্নয়নবোর্ডের মাধ্যমে ড্রেজিং খনন ব্যবস্থা গ্রহন করা হবে ।
প্রধান অতিথি এর আগে শহরের মিলনপুর এলাকায় পাবলিক টয়লেট শেওয়াবি (জিওবি-ইউনিসেফ) আরবান প্রকল্প, পুরাতন সবজি বাজারে স্লটার হাউজ (কসাই খানা), পরিবেশ ও বন মন্ত্রানালয়ের আওতায় এপিবিএন মুক্তিযোদ্ধা সড়ক, ভাঙ্গাব্রিজ হতে শাপলাচত্তর পর্যন্ত ফুটপাত ড্রেন নির্মান, এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে তিনতলা বিশিষ্ট নতুন পৌর ভবন নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন।
Add Your Comment
- গফরগাঁওয়ে পাগলা থানা উদ্বোধনের প্রতিবাদে এমপির গাড়ী ভাংচুর; ফাঁকা গুলি
- অচিরেই সকলের মতামতের ভিত্তিতে শান্তিচুক্তি বাস্তবায়ন করবে -বন ও পরিবেশ মন্ত্রী
- ব্লক ফিশারীর নামে নদী ইজারা, ৫ শতাধিক মৎস্যজীবী বেকার
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা; অসহনীয় লোড শেডিং-এ জনজীবন নাকাল
- কোটচাঁদপুর নামে মাত্র মডেল থানা; ভবণ নির্মাণের টাকা পড়ে আছে গণপূর্ত অফিসে
- সওজ বিভাগের জমিনের উপর বহুতল ভবন নির্মাণ জনচলাচলে বাধা সৃষ্টি
- উদ্ধোধনের অপেক্ষায় তিস্তা সড়ক সেতু
- ময়মনসিংহে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চুল বিক্রী হচ্ছে লাখ টাকায়,যাচ্ছে বিদেশে, চলছে সংসার
- ডোমারে স্থবির হয়ে পড়েছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাড়ছে অপরাধ



















