১৬ মে, হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি (প্রেসবাংলা২৪.কম) :: গত বেশ কয়েক দিন ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ চুয়াডাঙ্গায় অস্বাভাবিক ভাবে তাপ প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপ প্রবাহের সাথে অসহনীয় লোড শেডিং-এ জনজীবন নাকাল হয়ে পড়ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া কর্মকর্তা আবুল কালাম মলিস্নক জানান, গতকাল এ অঞ্চলে তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল গতকালের দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় ঢাকার তাপমাত্র ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে আরো বেশ কয়েক দিন ধরে এমন তাপ প্রবাহ অব্যাহত থাকবে। প্রকৃতিতে বৃষ্টির দেখা না মিললে আবহাওয়া পরিবর্তন হওয়ার কোন সম্ভবনা নেই বলে আবহাওয়াবীদগন মন্তব্য করেন। মৌসুম জুড়ে এবার চরম খরা বিরাজ করছে। কয়েক দফায় সামান্য বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত এবং কাল বৈশাখী ঝড়ে মানুষের গোলায় উঠতি ধানসহ নানা ফসল ও কাচা ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়। মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা দেখা গেলেও সেটি বৃষ্টিপাত পর্যন্ত পৌছানোর পূবেই উবে যায়। এ দিকে মরার উপর খাড়ার ঘা মত যন্ত্রনা লোড শেডিং নিয়ে। দিনের অন্তত এক তৃতীয় অংশের বেশি সময় বিদ্যুত বিহীন থাকছে। প্রচন্ড গরম আর অসহনীয় লোড শেডিং এর ফলে অসুস্থ্য হয়ে পড়ছে নারী, শিশু, বৃদ্ধসহ গর্ভবতী মায়েরা। প্রাদুর্ভাব হচ্ছে গরম জনিত নানা রোগের। অসহায় শিশুরা হচ্ছে এর প্রধান বলি। বিদ্যুত বিহীন রাতে ঘুমহীন অবস্থায় হাপিত্তিস করেই সকাল পর্যন্ত অতিবাহিত করতে বাধ্য হতে হচ্ছে মানুষ। সেই সাথে চলমান এইচএসসিসহ সমমান পরীক্ষার্থীগনের অবস্থাও নাজুক। বিদ্যুতের অভাবে তারা না পারছে রাত জেগে ঠিকমত পড়াশুনা করতে, না পারছে সময়মত ঘুমাতে। পরীক্ষা চলাকালিন সময়ে নিরবছন্ন বিদ্যুত সরবরাহ অব্যাহত থাকার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি থাকলেও তা শুরু থেকেই মানতে দেখা যায়নি। এ দিকে অস্বাভাবিক তাপমাত্রার ফলে সমাজের খেটে খাওয়ো প্রান্তিক জনগোষ্ঠির দুর্ভোগ বলতে গেলে চরম আকার ধারন করেছে। প্রচন্ড গরমে তারা না পারছে কাজ করতে, আবার জঠরের জ্বালা নিবারনের তাগিদে না পারছে কাজ ছাড়তে। সব কিছু মিলিয়ে জন জীবনে নাকাল অবস্থায় বিরাজ করছে।
Add Your Comment
- গফরগাঁওয়ে পাগলা থানা উদ্বোধনের প্রতিবাদে এমপির গাড়ী ভাংচুর; ফাঁকা গুলি
- অচিরেই সকলের মতামতের ভিত্তিতে শান্তিচুক্তি বাস্তবায়ন করবে -বন ও পরিবেশ মন্ত্রী
- ব্লক ফিশারীর নামে নদী ইজারা, ৫ শতাধিক মৎস্যজীবী বেকার
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা; অসহনীয় লোড শেডিং-এ জনজীবন নাকাল
- কোটচাঁদপুর নামে মাত্র মডেল থানা; ভবণ নির্মাণের টাকা পড়ে আছে গণপূর্ত অফিসে
- সওজ বিভাগের জমিনের উপর বহুতল ভবন নির্মাণ জনচলাচলে বাধা সৃষ্টি
- উদ্ধোধনের অপেক্ষায় তিস্তা সড়ক সেতু
- ময়মনসিংহে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চুল বিক্রী হচ্ছে লাখ টাকায়,যাচ্ছে বিদেশে, চলছে সংসার
- ডোমারে স্থবির হয়ে পড়েছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাড়ছে অপরাধ



















