০৯ মে, চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালা পাড়া এলাকার বেশ কিছু অংশে টানা ১১দিন ধরে বিদ্যুৎ নেই। মহানগরীর বায়তুশ শরফ মাদ্রাসা সংলগ্ন ছোট মসজিদ এলাকা থেকে সুপারিওয়ালা পাড়া পর্যন্ত এলাকার বেশির ভাগ বৈদ্যুতিক ট্রান্সমিটার বিকল হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দূর্ভোগে পড়েছে অন্তত ২০০শ পরিবার। দুঃসহ গরমের পাশাপাশি তীব্র পানি সংকট বিপাকে ফেলেছে সংশ্লিষ্ট এলাকার বসবাসকারীদের। ওয়াসার পানিও ঠিকমত পাওয়া যায় না। তার উপর কলসি ভরে পাঁচ ও ছয় তলায় উঠানো। স্থানিয় বসবাসকারীদের বেশিরভাগ ভাড়াটিয়া হওয়ায় তাদের কে মালিক পক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে মালিক পক্ষের লোকেরা বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্রে বিষয়টি জানিয়েছেন বলে জানান।
এলাকার ‘কাসেম বিল্ডিং’ ৫ম তলার বাসিন্দা এনামুল হাসান জানান জমিদার (মালিক) কে বারবার জানানোর পরও তারা সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছেন না, বিদ্যুৎ অফিসে জানিয়েই তারা দায়িত্ব শেষ করেছেন বলে অভিযোগ করেন এনামুল।
এ বিষয়ে মাদারবাড়ী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে অভিযোগ গ্রহণ কেন্দ্রে দায়িত্বে থাকা হাসান জানান ভুক্তভোগীরা লিখিত অভিযোগ জানায়নি। তবে আমরা বিষয়টি জানতে পেরেছি, নষ্ট হওয়া তিনটি ট্রান্সমিটার মেরামর করার প্রক্রিয়া চলছে
Add Your Comment
- চট্টগ্রামে হরতাল চলছে, আটক ১৫
- জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম বন্দর!
- এলডিপি কার্যালয়ে পুলিশি অভিযান
- পুলিশ ও বিএনপি-জামায়াত সংঘর্ষ চট্টগ্রাম রণক্ষেত্র
- ১১ দিন ধরে বিদ্যুৎ নেই চট্টগ্রামের ধনিয়ালা পাড়ায়
- পটিয়ায় সন্ত্রাসী কুখ্যাত ডাকাত ইকবাল বাহীনির প্রধান ইকবাইল্যা গ্রেফতার
- পটিয়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত
- চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
- ধামইরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার



















