বুধবার, ৫ আষাঢ় ১৪২০; ১৯ জুন ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
মোটরসাইকেল ইঞ্জিন ও ফ্রিজের কম্প্রেসার তৈরি করবে ওয়ালটন
মোটরসাইকেল ইঞ্জিন ও ফ্রিজের কম্প্রেসার তৈরি করবে ওয়ালটন

১৭ মে, ঢাকা :: মোটরসাইকেল ইঞ্জিন ও ফ্রিজের কম্প্রেসার তৈরি করার ঘোষণা দিয়েছে আর বি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালটন। গতকাল রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোম্পানির নির্বাহী পরিচালক ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর উদয় হাকিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, হেড অব ইন্টারন্যাশনাল মার্কেটিং লোকমান হোসেন আকাশ, নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, হুমায়ুন কবির, ব্যবস্থাপনা উপদেষ্টা জাহিদ হাসান, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ। লিখিত বক্তব্যে জানানো হয়, ওয়ালটন প্রতি বছর ৩০ লাখ কম্প্রেসার ও ৩ লাখ ইঞ্জিন তৈরি করবে। বর্তমানে বাংলাদেশে ফ্রিজের কম্প্রেসারের চাহিদা বছরে ১০ লাখ। আর এয়ারকন্ডিশনের জন্য ৩ লাখ। বাংলাদেশের প্রয়োজন মিটিয়ে বাকি কম্প্রেসার বিদেশে রপ্তানি করা হবে। উদয় হাকিম আরও জানান, কারখানার কাজ এগিয়ে চলছে। এতে বিপুল সংখ্যক দক্ষ এবং উপযুক্ত প্রকৌশলী ও লোকবল নিয়োগের কাজ চলছে। কারখানা দুটি স্থাপন হবে গাজীপুরের চন্দ্রায়। তিনি জানান, ২০১৪ সাল নাগাদ দেশে তৈরী কম্প্রেসারে চলবে ফ্রিজ ও এয়ারকন্ডিশনার, ওয়ালটনের তৈরী ইঞ্জিন দিয়ে চলবে মোটরসাইকেল। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ওয়ালটন ফ্রিজ, এসির কম্প্রেসার ও মোটরসাইকেলের ইঞ্জিন আমদানি করছে। যদিও সেসব যন্ত্রাংশ দেশের আবহাওয়া এবং অবকাঠামো উপযোগী করে কাস্টমাইজ করে নেয় ওয়ালটন। কিন্তু আরও বেশি জ্বালানি সাশ্রয়ী, টেকসই ও দেশের উপযোগী করে তৈরী ওয়ালটনের ইঞ্জিন হবে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর। ফলে প্রতিটি মোটরসাইকেলের দাম কমে আসবে কমপক্ষে ১০০ ডলার। নিজস্ব কম্প্রেসার ব্যবহার করলে ফ্রিজের দাম কমবে প্রতিটিতে প্রায় ১০ ডলার। এ প্রকল্প দুটি বাস্তবায়ন হলে প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ ২০ দেশের মধ্যে জায়গা করে নেবে। উদয় হাকিম বলেন, বিশ্বে উন্নত দেশগুলো যেভাবে নিজেদের শিল্পে সুরক্ষা দিয়েছে সেটি বাংলাদেশের জন্য দরকার। দেশের ১৬ কোটি মানুষকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশও একদিন জয়ী হবে। বিনিয়োগ এবং কল-কারখানা স্থাপন ছাড়া এ মুহূর্তে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের আর কোনও উপায় নেই। তিনি বলেন, তাইওয়ানের দিকে তাকালে দেখা যায়, ২৬ লাখ জনসংখ্যার দেশে ব্যাপক শিল্পায়ন। ফলে তাদের বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় ৩০০ বিলিয়ন ডলার। যেখানে আমাদের রপ্তানির পরিমাণ মাত্র ২৩ বিলিয়ন ডলার। উচ্চ প্রযুক্তির পণ্য তৈরিতে বাংলাদেশ একদিন বিশ্বের শীর্ষস্থানীয় দেশে পরিণত হবে। সাংবাদিককের এক প্রশ্নের জবাবে উদয় হাকিম বলেন, ওয়ালটনের নামে অনেকে অপপ্রচার করছে। যারা ইনভোয়েসের মাধ্যমে সরকারকে শুল্ক ফাঁকি দিচ্ছে তাদের ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ওয়ালটন উৎপাদন করে যে পরিমাণ কর দিচ্ছে কোন কোন আমদানিকারক শুল্ক ফাঁকি দিয়ে তার চেয়ে কম কর দিচ্ছে।

CommentAdd Your Comment
অর্থনীতি

শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট