বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪২০; ২০ জুন ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
পত্নীতলায় কৃষকদের উৎসাহীত করার লক্ষে বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরন
পত্নীতলায় কৃষকদের উৎসাহীত করার লক্ষে বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরন

০৯ মে, ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :: পত্নীতলায় আজ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর ব্যবস্থাপনায় আউশ মৌশুমে কৃষকদের উচ্চ ফলনে উৎসাহীত করার লক্ষে উপজেলার ২৪৪০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন শেষে উপজেলা বি.আর.ডি.বি প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

২০১২ সালের আউশ মৌশুমে উচ্চ ফলনশীল আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২৪৪০ জন কৃষকের মাঝে প্রতি জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল বীজ ধান, ১৬ কেজি ইউরিয়া, ১০ কেজি ডি.এ.পি ও ১০ কেজি এম.ও.পি সার বিতরনের উদ্বোধন শেষে বি.আর.ডি.বি প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা- আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে এক আলোচনা সভায় এ সরকারের কৃষি খাতে নানা উন্নয়নের কথা তুলে ধরে কৃষি খাতে আরো উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের উৎসাহীত হওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি অফিসার- আখতারম্নজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়নাল আবেদীন, কাউন্সিলর আপেল মাহমুদ, গৌতম দে সহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন প্রমুখ।

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট