রবিবার, ১২ জ্যৈষ্ঠ ১৪২০; ২৬ মে ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
কৃষি পণ্যের দাম বেশি; লোকসান গুনছেন কৃষকরা
কৃষি পণ্যের দাম বেশি; লোকসান গুনছেন কৃষকরা

০৯ মে, কুড়িগ্রাম প্রতিনিধি :: জেলার ২২ লাখ, ৩৭ হাজার ৮৮৩ জন মানুষের খাদ্য চাহিদা মেটাতে, চলতি মৌসুমে ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। আমত্মর্জাতিক বাজারে তেলের মূল্য না বাড়লেও, বাংলাদেশে বার বার ডিজেল ও সারের দাম বৃদ্ধিতে কৃষকের ব্যায় বেড়েছে প্রায় দ্বিগুন। ফলে চলতি ইরি বোরো আবাদে কুড়িগ্রামের ডিজেলচালিত সেচ ব্যবহারকারী ৩ লাখ ২১ হাজার কৃষককে ডিজেল ও ইউরিয়া সার কিনতে এ বছর অতিরিক্ত প্রায় সাড়ে ৩০ কোটি টাকা বেশী ব্যয়ে আবাদ করতে হয়েছে। অতিরিক্ত ব্যায়ে বোরো চাষে করে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় জেলার কৃষকগণ দিশেহারা হয়ে পড়েছেন। অন্যদিকে কোন প্রকার কারণ ছাড়াই ধানকাটা লেবারগণ ৬০ শতকের প্রতি বিঘা জমির ধান কাটতে ৩ হাজার টাকা নেয়ায় ব্যয়ভার আরো এক ধাপ বেড়ে গেছে। প্রতি মনধান উৎপাদন ব্যায় হয়েছে প্রায় সাড়ে ৬শ টাকা। অথচ প্রতি মন ধান বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৫শ থেকে ৫শ ২০ টাকা।

এদিকে জেলা কুষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নিদ্ধারন করা হয়েছে। ২ হাজার ২‘শ ৯৬.৯৪ বর্গ কিঃমিঃ টার আয়তনের জেলায় প্রায় সাড়ে ৩ লাখ কৃষক, ৮৮ হাজার হেক্টর জমিতে, সেচদিতে ৩৬ হাজার ২৭টি, ডিজেলচালিত গভীর, অগভীর সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিয়েছেন। অনুসন্ধানে আরো জানা গেছে, প্রতি হেক্টর বোরো ক্ষেতের জমিতে চারারোপন থেকে ধান পাঁকা পর্যন্ত পুরো মৌসুমে সেচদিতে প্রয়োজন হয়েছে ১৩৫ থেকে ১৪৫ লিটার ডিজেল। ফলে দাম বাড়ার কারনে প্রতি হেক্টর জমিতে সেচদিতে ডিজেল কিনতে গতবারের চেয়ে এ বছর অতিরিক্ত ব্যায় করতে হয়েছে প্রায় দেড় হাজার টাকা। এ হিসেব অনুযায়ী জেলায় ডিজেল চালিত সেচযন্ত্র চালক কৃষকদেরকে শুধু ডিজেল কিনতে অতিরিক্ত ব্যয় করতে হবে প্রায় সাড়ে ১২ কোটি টাকা। 

অপরদিকে বোরো আবাদের জন্য প্রতি হেক্টর জমিতে প্রায় পাঁচ বস্তা ইউরিয়া সার লাগে। সে মোতাবেক প্রতি হেক্টরে ইউরিয়া সার প্রয়োগে ব্যয় বেড়েছে ২ হাজার টাকা। এ কারনে গতবারের চেয়ে এ বছর ইউরিয়ার জন্য অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১৭ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা। ফলে ডিজেল ও সার ক্রয়ে জেলার কৃষকদেরকে অতিরিক্ত মোট ব্যয় করতে হবে প্রায় ৩০ কোটি ৫৮ লাখ ১১ হাজার টাকা।

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট