মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
স্বামীর সাথে অভিমান করে খাগড়াছড়িতে দুই সন্তানসহ গৃহবধুর বিষপান
স্বামীর সাথে অভিমান করে খাগড়াছড়িতে দুই সন্তানসহ গৃহবধুর বিষপান

২৯ মে, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াচু এলাকায় স্বামীর সাথে অভিমান করে দুই অবুঝ সন্তানসহ কল্পনা রানী ত্রিপুরা নামের এক গৃহবধু বিষপান করেছে। এঘটনায় তাদের ছেলে জন্তু বিকাশ ত্রিপুরা (২) মারা গেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গ্রামীন ব্যাংকের নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারাসহ সংসারের প্রতিদিনের অভাব অনটন আর স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে মছিন বিকাশ ত্রিপুরার স্ত্রী কল্পনা রাণী ত্রিপুরা (৩০) তার শিশু সন্তান জন্তু বিকাশ ত্রিপুরা (২) ও সাগরিকা ত্রিপুরা (৩) কে নিয়ে গতকাল সোমবার সকালে নিজ ঘরে বিষপান করে। পরে স্থানীয়রা তাদেরকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। ঘটনার পরপরই স্থানীয়রা তাদেরকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় জন্তু বিকাশ ত্রিপুরা (২) মারা যায়।

কল্পনা রাণী ত্রিপুরা (৩০) ও মেয়ে সাগরিকা ত্রিপুরা (৩) মৃত্যু যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তবে এখনো তারা আশংকামুক্ত নয় বলে জানান হাসাপাতালের চিকিৎসক ডা: এ বি এম মোজাম্মেল হোসেন।

মাটিরাঙ্গা থানার এসআই মো: ফেরদৌস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলা প্রক্রিয়াধীন আছে।

CommentAdd Your Comment
৬৪ জেলার সংবাদ

শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট